দাকোপে কাঁচা সড়কে বন্দি লক্ষাধিক মানুষ, দুর্ভোগ চরমে
স্বাধীনতার ৫৬ বছর পার হলেও খুলনার দাকোপ উপজেলার সুতারখালী, বানিয়াশান্তা, কামারখোলা, তিলডাঙ্গা ও পানখালীসহ ৯টি ইউনিয়নের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগ ও প্রধান সড়ক এখনো পাকা হয়নি। বছরের পর বছর ধরে এই দীর্ঘ কাঁচা সড়কের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন লক্ষাধিক মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কগুলো চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় এই অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। ....
